স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সাহাবুদ্দীন আহমদ
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ-এর দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়। এর আগে শনিবার (১৯ মার্চ) দুপুর ২টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজ গ্রাম পেময়ীতে সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। এরপর স্ত্রী মরহুম আনোয়ারা আহমদ-এর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন সাবেক এই রাষ্ট্রপতি।
১২:৩১ পিএম, ২০ মার্চ ২০২২ রবিবার